২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা আদায়কালে যাত্রীবেশী র‌্যাবের হাতে ৩ পরিবহন সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়নগঞ্জে শুক্রবার দুপুরে যাত্রীবেশী র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে তিন পরিবহন সন্ত্রাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

শুক্রবার দুপুরে উৎসব পরিবহনের একটি বাসে চাঁদা আদায়কালে যাত্রীবেশী র‌্যাব সদস্যরা হাতেনাতে পরিবহনের সন্ত্রাসী সাকিব খান (২৫), শাহাদৎ হোসেন শিপলু ও মাইনুল(৪৫)কে গ্রেপ্তার করে।

র‌্যাবের অভিযানের পর মাহবুবউল্লাহ তপন ও সাব্বির খানের নেতৃত্বে এক দল সন্ত্রাসী ফতুল্লায় উৎসব পরিবহনের একটি বাসকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।