কুষ্টিয়ায় পাচারকারী দলের ৩ মহিলা সদস্য গ্রেফতার, কিশোরী উদ্ধার
ভারতে পাচারকালে কুষ্টিয়া পুলিশ বৃহস্পতিবার এক কিশোরীকে ও পাচারকারী চক্রের তিন মহিলাকে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্র জানায়, গত ২৪ মে সদর উপজেলার বাড়াদী গ্রামের ইসমাইল হোসেনের কন্যা জেসমিন আক্তারকে (১৩) প্রতিবেশী কোহিনুর বেগম বেড়াতে যাবার কথা বলে নিয়ে যায়। দু’দিন পর মেয়ে বাড়ি ফিরে না আসায় ইসমাইল থানায় মামলা দায়ের করে।
বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া পুলিশের একটি দল ভেড়ামারা বাসস্ট্যান্ডের কাছ থেকে জেসমিনকে উদ্ধার করে এবং কামেলা খাতুন নামের এক মহিলাকে গ্রেফতার করে।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে কোহিনুর বেগম ও মর্জিনা খাতুন নামে দুই পাচারকারীকে গ্রেফতার করে।
