বিএনপি ক্যাডারদের হামলায় বানারীপাড়া ছাত্রলীগের কাউন্সিল পণ্ড
জেলার বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের নির্ধারিত কাউন্সিল শুক্রবার বিএনপি ক্যাডারদের হামলায় পন্ড হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা ভুমি অফিস সংলগ্ন ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীরা সকাল থেকে কাউন্সিলে জড়ো হতে থাকে। বেলা সাড়ে এগারোটার দিকে বিএনপি‘র থানা সেক্রেটারী মীর সহীদুল ইসলামের নেতৃত্বে একদল ক্যাডার ছাত্রলীগের নেতাকর্মীর ওপর হামলা চালায়। ক্যাডাররা যুবলীগ নেতা উছলকে মারধোর করে বানারীপাড়া থানায় সোপর্দ করে। এতে ছাত্রলীগের কাউন্সিল পণ্ড হয়।
