ঢাবি শিক্ষককে হত্যার হুমকি
গত কয়েক দিন ধরে টেলিফোনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের একজন শিক্ষককে।
অধ্যাপক মিজানুর রহমান বলেন, আজ্ঞাত এক লোক আমাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে এবং ফোনের মাধ্যমে আমার জীবন অসহনীয় করে তুলেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ঢাবিশিস) বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছে।
শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক জানান, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির শিক্ষকগণ একের পর এক হত্যার হুমকি পাচ্ছে। এ রকম পরিস্থিতি চলতে দেয়া যায় না।
