২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে পড়া শিক্ষার্থীদের জন্য ইউওডিএ নতুন কোর্স চালু করছে

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউওডিএ) ঝড়ে পড়া শিক্ষার্থীদের মানোন্নয়নে শীঘ্রই নতুন কিছু ডিপ্লোমা ও উচ্চতর কোর্স চালু করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

ইউওডিএ এবং অব্যাহত শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণদানকারী যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান এডেক্সেল যৌথ উদ্যোগে নতুন কোর্সগুলো চালু করবে। শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার নগরীর এক হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ইউওডিএ ও এডেক্সেল কর্তৃপক্ষ এ কথা জানায়।

সম্মেলনে অন্যান্যের মধ্যে ইউওডিএ উপ-উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, এডেক্সেল ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক নিক স্যানসাম, ব্রিটিশ কাউন্সিলের উপ পরিচালক রিচার্ড সানডারল্যাণ্ড এবং প্রকল্প সমন্বয়ক ও ইউওডিএ’র ডীন অধ্যাপক এম রহমতউল্লাহ উপস্থিত ছিলেন।