বাগেরহাটে মায়ের হাতে শিশুসন্তান নিহত, মা প্রেপ্তার
বাগেরহাটের মোল্লাহাটে বুধবার রাতে খাবারের সাথে বিষ মিশিয়ে এক মা তার চার বছরের শিশু সন্তানকে হত্যা করেছে।
পুত্র লিপ্টন হত্যার দায়ে ঘাতক মা লতিফা বেগমকে (৩৫) পুলিশ আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার নগরকান্দি গ্রামের ওই মা ঘটনার রাতে বাড়িতে বানানো পিঠার সাথে বিষ মিশিয়ে পুত্র লিপ্টনকে খাওয়ালে লিপ্টন অচেতন হয়ে পড়ে। ওই রাতেই তাকে মোল্লাহাট হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। লিপ্টনের মৃত্যুর পর মায়ের আচরণ দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তারা তাকে পুলিশে সোপর্দ করে।
পুলিশি জিজ্ঞাসাবাদে লতিফা খাবারের সাথে বিষ মিশিয়ে পুত্র হত্যার কথা স্বীকার করে।
এ ব্যাপারে লিপ্টনের বাবা হুমায়ুন শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন।
তবে কী কারণে লতিফা তার পুত্রকে হত্যা করেছে এ ব্যাপারে এখনও কিছু জানা যায় নি।
