২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সাথে প্রধান নির্বাচন কমিশনার’র সাক্ষাৎ

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ-এর সাথে সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 06:37 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

ঘন্টাব্যাপী সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে পরবর্তী সাধারণ নির্বাচনসহ সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সাক্ষাতৎকালে প্রধান নির্বাচন কমিশনার সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংবিধান মোতাবেক সকল ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান এবং এ ব্যাপারে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করার পর বিচারপতি এমএ আজিজ প্রথমবারের মতো রাষ্ট্রপতির সাথে দেখা করেন।

প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতি ২৩মে বিচারপতি এমএ আজিজকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দান করেন।