২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা

যৌতুক না পেয়ে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কবিরাজটোলা গ্রামে বুধবার দিবাগত রাতে পাষন্ড স্বামী কেনোসিন ঢেলে স্ত্রী তাহেরা খাতুনকে(৩২) পুড়িয়ে হত্যা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 07:06 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় , ১৩ বছর আগে কবিরাজটোলার কালুর ছেলে মিজানুর রহমান শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামের সিরাজুল ইসলামের কন্যা তাহেরাকে বিয়ে করে। বিয়ের সময় ৬০ হাজার টাকার যৌতুক নেওয়ার পর আরও টাকার জন্য তাহেরার ওপর মিজানুর প্রায়ই নির্যাতন করতো।

তাহেরার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ঘটনার আগে মিজান ও তার পরিবার ১৫ হাজার টাকার জন্য চাপ দেয়। টাকা দিতে না পারায় স্বামী মিজান, দেবর মামুন, টুলু, শ্বাশুড়ী মাবিয়া বেগম ও শ্বশুর কালু তাহেরার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।