যশোরে তরুণীর লাশ উদ্ধার, পুলিশের ধারণা ধর্ষণের পর খুন
যশোর ক্যান্টনমেন্ট সংলগ্ন সুজলপুর এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত রওশন আরা পান্না (২৫) শহরের খালধার রোডের বাসিন্দা খাদিজার কন্যা। মৃতের শরীরে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের দাগ ছিল বলে পুলিশ জানিয়েছে।
ধষর্ণের পর হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
ময়না তদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
