২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে স্ত্রী হত্যা

কন্যা সন্তান জন্ম দেওয়ার কথিত অপরাধে বুধবার রাতে নওগাঁ জেলার শ্যামপুর গ্রামের সিদ্দিকুর রহমান তার স্ত্রী পারভীনকে (২০) ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পুলিশ ও গ্রামবাসী জানায়, দু বছর আগে পারভীন একটি কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু ছেলে সন্তানের আশায় ওই দম্পতি আবার সন্তান নেয়। তিন মাস আগে পারভীন আবারও কন্যা সন্তানের জন্ম দেয়। এ নিয়ে স্বামী সিদ্দিকুর রহমানের সঙ্গে প্রায়ই পারভীনের ঝগড়া হতো।

বুধবার রাতে কন্যা সন্তান জন্ম দেওয়া নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। বৃহস্পতিবার সকালে পারভীনের লাশ পাওয়া যায়।

সিদ্দিকুর রহমান ঘরের সিলিং ফ্যান খুলে পড়ে পারভীনের মৃত্যু হয়েছে বলে প্রচার করে। কিন্তু পারভীনের গলায় কালো দাগ এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় গ্রামবাসী তার কথায় বিশ্বাস না করলে অবস্থা বেগতিক দেখে সে পালিয়ে যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মহাদেবপুর থানায় এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।