২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা নগরীতে বিশুদ্ধ খাবার পানি সরবারাহে এডিবি বিপুল পরিমান আর্থিক সহয়তা দেবে

ঢাকা মহানগরীতে বিশুদ্ধ খাবার পানি সরবারহ বৃদ্ধি করতে সরকারকে বিপুল পরিমান আর্থিক সহয়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 06:16 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

এডিবির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে সচিবালয়ের কার্যলয় সাক্ষাতে তাদের এই মনোভাবের কথা জানায়।

বৈঠক সূত্র জানায়, এডিবির প্রতিনিধি দল ঢাকা মহানগরী ছাড়াও দেশের অন্যান্য শহরগুলোতেও বিশুদ্ধ খাবার পানি সরবারহের ক্ষেত্রে সহয়তা দিতে আগ্রহী। আগামী জুলাই মাসে এ সংক্রান্ত জরীপ কাজ শুরু হবে।

মন্ত্রী আগামী ২০০৬ সালের মধ্যে প্রকল্প কাজ শেষ করার জন্য প্রতিনিধিদলকে অনুরোধ জানান। তিনি একই সঙ্গে এডিবিকে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন।

বৈঠক শেষে প্রতিনিধিদলের দলের নেতা এডিবি’র ঢাকা অফিসের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ল হানসেন বিডিনিউজকে বলেন, আলোচনা ফলপ্রুসু হয়েছে। এ ক্ষেত্রে আমরা বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে চাই, তবে সরকারেরকে ঠিক করতে হবে তাদের কি প্রয়োজন।

তিনি বলেন, প্রকল্পের কাজ সঠিক ভাবে হতে হবে এ ব্যাপারে সরকারের প্রতিশ্রুতি থাকা প্রয়োজন। এডিবির এ প্রকল্পের আওতায় মহানগরীর পানির লাইন সংস্কার, নতুন লাইনস্থাপনসহ নতুন পানি শোধনাগার নির্মাণ করা হবে।

স্থানীয় সরকার মন্ত্রী মান্নান ভূঁইয়া বিডিনিউজকে বলেন, এ মুহূর্তে নগরীতে পানির সমস্যা নেই। তবে জনসংখ্যা বাড়ার সাথে সাথে আগামীতে পানির সংকট দেখা দিতে পারে। এ কারণেই বিকল্প ব্যবস্থা হিসেবে ওই ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আনহ. আখতার হোসেন বিডিনিউজকে বলেন, এডিবি সহায়তায় প্রাথমিকভাবে ১৮ মাসের প্রকল্প হিসেবে কাজ শুরু করা হবে, প্রথমেই পুরাতন পানির লাইন সংস্কারের কাজ করা হবে।

তিনি জানান, প্রকল্পের আওতায় পুরাতন লাইন মেরামত বাবদ ১৫০ কোটি টাকা প্রয়োজন হতে পারে। এসব কাজ সঠিক ভাবে করতে হলে আড়াই হাজার কোটি টাকা খরচ হতে পারে।