২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নতুন কমিটি গঠিত

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্বাবিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কলাভবনের সামনে অনুষ্ঠিত ছাত্রফ্রন্টের ৭ম কাউন্সিলে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্বাবিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 05:17 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

নতুন কমিটিতে জনার্দন দত্ত নান্টু সভাপতি এবং হোসাইন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া, মর্জিনা খাতুন সহ-সভাপতি ও মলয় সরকার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ছাত্রফ্রন্টের গঠনতন্ত্র অনুসারে নতুন কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

ছাত্রফ্রন্টের কাউন্সিলের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি খালেকুজ্জামান লিপন। কাউন্সিলে বক্তব্য রাখেন ঢাবি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক একজন অধ্যাপক। অন্যান্যের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা সাইফুর রহমান তপনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।