২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানিগঞ্জ থানার ১ পুলিশ ও ১ আসনার ক্লোজড

নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার এস আই শরিফুল ও বিশেষ আনসার সদস্য হাসানকে দায়িত্বে অবহেলা, শৃংখলা ভঙ্গ ও অনৈতিক আচরণের দায়ে ক্লোজড করা হয়েছে। দুজনকেই জেলা পুলিশ লাইনে স্থানান্তর কর হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 10:01 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সূত্র জানায়, অভিযুক্ত শরিফ ও হাসান গত সোমবার বিকেলে এই থানার গাংচিল গ্রামে একটি ধর্ষণ মামলার তদন্তে যান। এসময় তারা মামলার সাক্ষী স্থানীয় ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মায়া বেগম, তার স্বামী খায়ের মাস্টার ও ধর্ষিতার বোনের সাথে অনৈতিক আচরণ করে।

এ ব্যাপারে মায়া বেগম ওই রাতে পুলিশ সুপার একেএম শহিদুর রহমান (পিপিএম)-এর নিকট অভিযোগ করলে তিনি তদন্তে ঘটনার সত্যতা খুঁজে পান এবং অভিযুক্ত দু’জনকে ক্লোজড করার নির্দেশ দেন।

কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইউব তাদের ক্লোজড করার কথা স্বীকার করেছেন।