২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরির অভিযোগে তিন রেলওয়ে কর্মচারীকে বরখাস্ত

রেলওয়ের যন্ত্রাংশ পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের তিন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

যে তিনজনকে বরখাস্ত করা হয়েছে তারা হলেন, স্টেশন মাস্টার আব্দুল মালেক, স্টোরকিপার শামসুদ্দিন এবং শফিকুল ইসলাম।

রেলওয়ে পুলিশ মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনে থেকে একটি ওয়াগন থেকে ২০লাখ টাকা সমপরিমানের চুরি যাওয়া রেলওয়ে ইঞ্জিন ও রেললাইনের বিপুল যন্ত্রাংশ উদ্ধার করে।

পুলিশ চুরি হয়ে যাওয়া রেলওয়ের যন্ত্রাংশ ভর্তি ওয়াগনকে আটক করে। ওয়াগনটি ১৬মে কমলাপুর রেলওয়ে স্টেশনের সাত নম্বর প্লাটফর্মে থামে।

এদিকে, এ ঘটনার তদন্তে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি বরখাস্তকৃত কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করছে।

বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা সরদার শাহাদাত আলী তদন্ত কমিটির প্রধান হিসেবে কাজ করছেন।