চট্টগ্রামে কমিউনিটি পুলিশ চালু হচ্ছে
বন্দর নগরী চট্টগ্রামে শিগগিরই কমিউনিটি পুলিশ চালু করা হবে। চট্টগ্রাম মেট্রোপিলিটন পুলিশ (সিএমপি) কমিশনার এম মাজেদুল হক বুধবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
সিএমপি’র সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি বলেন, সমাজের তৃণমূল পর্যায় থেকে অপরাধ দূর করতে কমিউনিটি পুলিশ খুবই কার্যকর ব্যবস্থা। আধুনিক বিশ্বের অনেক দেশ এই ব্যবস্থার সুফল ভোগ করছে।
তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন নাগরিক কমিটি কর্তৃক প্রত্যেক ওযার্ডে আইন শৃঙ্খলা কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানান।
