২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুটার চালক আমিরের জানাজায় সাবের চৌধুরীকে অংশ নিতে দেয়া হয়নি

সংসদে বিরোধী দলের নেতা শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরীকে বুধবার মায়াকাননে সিএনজি-অটোরিক্সা চালক আমির হোসেনের নামাজে জানাজায় অংশ নিতে দেয়া হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 08:06 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

দলীয় একটি সূত্র জানায়, সাবের হোসেন চৌধুরী জানাজায় অংশ নিতে বিকেল সাড়ে ৫টায় মায়াকানন মসজিদের কাছে পৌঁছলে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে বাধা দেন।

এ ব্যাপারে ওসি সাবের চৌধুরী ও অন্যান্য পার্টি কর্মীদের বলেন, তাদের জানাজায় অংশগ্রহণের ব্যাপারে তাকে বাধা দিতে বলা হয়েছে।

সিএনজি অটো রিক্সা চালক আমির হোসেনকে শনিবার হরতাল চলাকালে একদল অজ্ঞাত দুস্কৃতিকারী শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে নিহত অটোরিক্সা চালক আমির হোসেনের লাশ দেখতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার বাসায় যান। তারা এসময় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।