২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গের পুরসভা নির্বাচনে বাম ফ্রন্ট এগিয়ে

সিপিআই (এম)- এর নেতৃত্বে বামফ্রন্ট পশ্চিমবঙ্গের ৭৯টি মিউনিসিপ্যাল বোর্ডের মধ্যে ৩২টিতে জয় লাভ করেছে। রোববার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বুধবার কলকাতায় আসতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 08:23 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস চারটি করে পুরসভায় জয়লাভের দাবি করেছে।

উত্তরবঙ্গের কুচবিহার জেলার মাথাভাঙ্গা পুরসভায় ১২টি ওয়ার্ডে বামফ্রন্ট ফরওয়ার্ড ব্লককে সাথে নিয়ে ১০টি আসনে জয়লাভ করেছে। বাকি দুটি আসন গেছে তৃণমূলের কব্জায়।

নদীয়ার গয়েশপুর পুরসভায় বামফ্রন্ট এগিয়ে রয়েছে। মোট ১৮টি আসনের মধ্যে এ পর্যন্ত ঘোষিত ১৬টি আসনের মধ্যে বামফ্রন্ট ১৪টিতে জয়লাভ করেছে। যদিও গয়েশপুর পুরসভায় ফলাফল মোটমুটি নির্ধারিত হয়ে গেছে। এখানে ফ্রন্ট প্রার্থী ১৩টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জিতেছেন।

কুচবিহার পুরসভায় কংগ্রেস স্পষ্ট জয় পেয়েছে। তারা ২০টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে জয়ী হয়েছে।

দার্জিলিংয়ের মিরিক পুরসভায় জিএনএলএফ তাদের শক্তি আবারও প্রমাণ করেছে। তারা ৯টি ওয়ার্ডের মধ্যে মধ্যে প্রত্যেকটিতেই জয় পেয়েছে।