২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকুরি জাতীয়করণের দাবি জানালেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বুধবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণ এবং এবং এতে শিক্ষক নিয়োগের আবেদন জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 07:29 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সারা দেশ থেকে প্রায় এক হাজার শিক্ষক এ দাবীতে নগরীর মুক্তাঙ্গনে এক সমাবেশে মিলিত হন।

সমাবেশে বক্তারা বলেন, বেসরকারি বিদ্যালয়গুলোতে সরকারিভাবে শিক্ষক নিয়োগ গত নির্বাচনে চারদলীয় ঐক্যজোটের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। কিন্তু এখনও তা বাস্তবায়িত হচ্ছে না।

সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ সামসুল আলম বলেন, সরকার এ ব্যাপারে আমাদের সাথে আলাপ আলোচনা করতে যতই বিলম্ব করবে, সরকারের সাথে শিক্ষকদের দূরত্ব ততই বাড়বে।

তিনি বলেন, আগামী অর্থ বছরের (২০০৫-২০০৬) আগে দাবি পূরণ না হলে শিক্ষকরা কঠিন আন্দোলনে নামবে।