পাকিস্তানের কৌতুক অভিনেতা রঙ্গিলার মৃত্যু
পাকিস্তানের কিংবদন্তীতুল্য কৌতুকাভিনেতা এবং উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী রঙ্গিলা (৬৮) মঙ্গলবার লাহোরে ইন্তেকাল করেন বলে তার পরিবার সূত্র জানিয়েছে।
মোহাম্মদ সাঈদ খান সিনেমা জগতে রঙ্গিলা হিসেবেই অধিক পরিচিত ছিলেন। তার মেয়ে ফারাহ দিবা জানান, লাহোরের একটি হাসপাতালে সাঈদ খান গত নভেম্বর থেকে চিকিৎসাধীন ছিলেন। তার হৃৎপিন্ড ও ফুসফুস ফুলে গিয়েছিল।
এই জনপ্রিয় শিল্পীর চিকিৎসার জন্য বলিউডের শিল্পী, কলা-কুশলীরাও আন্তরিক সহযোগিতা জুগিয়েছেন। মৃত্যুকালে তিনি তিন স্ত্রী, ছয় পুত্র এবং আট কন্যা রেখে গেছেন।
