বরিশালের একটি পুকুর থেকে পরিত্যক্ত স্টেনগান উদ্ধার
বরিশাল শহরের পুরাতন পাড়ার বাসিন্দা নৌবাহিনীর কর্মকর্তা ফজলুল হকের পুকুর থেকে বুধবার কোতয়ালী পুলিশ একটি পরিত্যক্ত স্টেনগান উদ্ধার করেছে।
কোতয়ালী পুলিশ জানায়, স্থানীয়রা ওই পুকুরের পানি নিষ্কাশনের সময় স্টেনগানটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে স্টেনগানটি উদ্ধার করে।
র্যাব সদস্যদের আগমনের পর সন্ত্রাসীরা ওই স্টেনগানটি পুকুরে ফেলে রেখেছে বলে পুলিশ ধারণা করছে।
