২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গালিব ও তার ৪ সহযোগী ৩ দিনের রিমাণ্ডে

গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে বোমা হামলার মামলায় সিরাজগঞ্জের ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালত মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আহলে হাদীস আন্দোলন বাংলাদেশের আমীর আসাদুল্লাহ আল গালিবসহ তার চার সহযোগীর বিরুদ্ধে তিন দিনের পুলিশ রিমাণ্ড মঞ্জুর করেছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 07:24 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

ড. গালিবের অন্য চার সহযোগী হল, আব্দুস সালাম সালাফী, অধ্যাপক নুরুল ইসলাম, এএসএম আজিজুল্লাহ এবং গোলাম মুক্তাদির আকিল।

জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকা এবং দেশজুড়ে অরাজকতা সৃষ্টির অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি ড. গালিবকে তার তিন সহযোগীসহ আটক করা হয়।

রায়গঞ্জ ছাত্রলীগের একটি মিছিলে বোমা হামলা চক্রান্তের সাথে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ পুলিশ ৬ মার্চ তাদের আটক করে।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ড. গালিব ও তার সহযোগিদের বেলা ১২টার দিকে ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়।

তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমাণ্ড চাওয়া হলেও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১১ মে গালিবের আইনজীবী আগাম জামিনের আবেদন করলেও আদালত সেই আবেদন বাতিল করে দেয়।

শুনানি শেষে তাদেরকে কড়া পুলিশ পাহারায় সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।