বিশ্ব স্বাস্থ্য সম্মেলন শেষে স্বাস্থ্য মন্ত্রী দেশে ফিরেছেন
জেনেভায় অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশগ্রহণ শেষে স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার দেশে ফিরেছেন। বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এ সম্মেলনে কালাজ্বর নির্মূলে বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
স্বাস্থ্য মন্ত্রী ১৫ মে জেনেভায় কমনওয়েলথ স্বাস্থ্য মন্ত্রীদের সম্মেলনে যোগ দেন। এখানে তিনি সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জনে বিশেষত শিশু ও মাতৃ মৃত্যুহার হ্রাসে সদস্য দেশগুলোকে সহযোগিতার জন্যে কমনওয়েলথ তহবিল গঠনের প্রস্তাব দেন। এছাড়া মন্ত্রী ১৪ মে হোটেল ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত গ্লোবাল এ্যালাইন্স ফর ভ্যাকসিন্স এন্ড ইম্যুনাইজেশন (গ্যাভি)’র পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে বোর্ড সভায় যোগ দেন।
