জ্বালানি তেলের মূল্য পুনঃনির্ধারন
সরকার মঙ্গলবার জ্বালানি তেলের মূল্য পুনঃনির্ধারন করেছে। নতুন এই মূল্যে পেট্রল এবং অকটেনের দাম প্রতি লিটার ৩৫ টাকা নির্ধারন করা হয়েছে।
এছাড়া প্রতি লিটার ডিজেল ২৬ টাকা এবং কেরোসিন ২৫ টাকা নির্ধারিত হয়েছে।
এর আগে প্রতি লিটার পেট্রল ৩৩ টাকা ও অকটেন ৩৫ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া ডিজেল ও কেরোসিনের লিটার প্রতি মুল্য ছিল ২৩ টাকা।
২০০৪ সালের ২৩ ডিসেম্বর শেষবার জ্বালানি তেলের মুল্য বৃদ্ধি করা হয়েছিল।
