২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ক্লিনিক মালিকের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

নওগাঁয় ডাক্তার নয় এমন এক ক্লিনিক মালিকের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা ওই ক্লিনিক ভাঙচুর করেছে। পুলিশ ক্লিনিক মালিক ময়েন উদ্দিনকে মঙ্গলবার গ্রেফতার করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 04:38 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

জানা গেছে, পোরশা উপজেলার শিশাহাট গ্রামের জামাল উদ্দিন সরকারের স্ত্রী সাহিদা বেগমকে (৩০) পিত্তথলি অপারেশনের জন্যে সোমবার সন্ধ্যা সাতটায় পত্নীতলা উপজেলা সদরের আত্রাই ক্লিনিকে ভর্তি করা হয়। এ সময় ক্লিনিকে কোনও ডাক্তার ছিল না। সাহিদা পেটের ব্যথায় কাতরাতে থাকলে ক্লিনিক মালিক ময়েন উদ্দিন তার শরীরে ইনজেকশন পুশ করার কিছুক্ষণের মধ্যেই সাহিদার মৃত্যু ঘটে। রাতে সাহিদার বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন ক্লিনিকের দরজা, জানালা ও আসবাবপত্র তছনছ করে।

সাহিদার লাশ ময়না তদন্তের জন্যে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পত্নীতলা থানায় মামলা হয়েছে।