২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক-সুদ

বিভিন্ন ব্যাংকের সুদের হারে পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক সোমবার সকল ব্যাংককে এক মাসের মধ্যে তাদের ঘোষিত সঞ্চয় ও ঋণের সুদের হারে সামঞ্জস্য আনার নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী সকল ব্যাংক প্রতিমাসের সুদের হার নির্ধারণ করে অবশ্যই তা মাসের প্রথম সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। ২০০৩ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক এ নীতিমালা জারি করে।

কিছু কিছু ব্যাংক তাদের সুদের হার পরিবর্তন করছে কিন্তু কোন কোন ব্যাংক যথাসময়ে তা বাংলাদেশ ব্যাংককে জানাচ্ছে না।

সার্কুলারে আরো জানানো হয়, কোন ব্যাংক যদি তার সুদের হারে কোন পরিবর্তন না আনে তাহলেও মাসের প্রথম সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে তা জানাতে হবে।