২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৩০

কেরানিগঞ্জে সোমবার সন্ধ্যায় একটি যাত্রবাহী বাস খাদে পড়ে গেলে দুইমহিলা ও এক শিশুসহ তিনজন নিহত এবং আরও ৩০ জন আহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 09:52 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সোমবার রাত আটটার দিকে কেরাণিগঞ্জের কদমপুর এলাকায় দোহার থেকে মাওয়াগামী বাসটির সাথে অপরদিক থেকে আসা ঢাকাগামী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দোহার থেকে আগত বাসটি ৪০ জনেরও অধিক যাত্রী নিয়ে রাস্তার পাশ্ববর্তী খাদে পড়ে গেলে ঘনাস্থলেই তিন জনের মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর ঢাকাগামী বাসটি পালিয়ে যায়।

দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।