নিবন্ধনবিহীন ও অবৈধ নৌযানের বিরুদ্ধে অভিযান
উপর্যুপরি দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার অনুপযোগী নৌযান আটক অভিযান শুরু করেছে। সোমবার ৩০ টি নৌযান এবং বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছয়টি দল সারা দেশে একটি সংক্ষিপ্ত অভিযান চালাবে। প্রথম দিনে অভিযান চালানো হয় বুড়িগঙ্গায়।
সদরঘাট থেকে ৩০ টি লঞ্চ, ট্রলার এবং কার্গো আটক করা ছাড়াও প্রয়োজনীয় কাগজপত্রের অভাব রয়েছে, তেমন অনেক নৌযানের ওপর জরিমানা আরোপ করে। সোমবার মোট জরিমানা করা হয় নয় লাখ টাকা।
ফতুল্লা-সরদঘাট, নারায়ণগঞ্জ-কাঁচপুর ও নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জে তিন পর্যায়ে এ অভিযান চালানো হবে।
নৌ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সারা দেশে প্রায় এক লাখ যন্ত্রচালিত নৌযান চলাচল করে যার অধিকাংশেরই নিবন্ধন বা লাইসেন্স নেই।
অভিযান পরিচালনা করতে গিয়ে কর্মকর্তারা কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানান। আটককৃত নৌযানগুলো রাখার জন্য পর্যাপ্ত স্থান পাওয়া যাচ্ছেনা বলে জানান তারা।
নৌ অধিদপ্তরের মহাপরিচালক ক্যাপ্টেন শফিকুল্লাহ বিডিনিউজকে বলেন, প্রত্যেকটি নৌযান আমরা পরীক্ষা করে দেখছি এবং আটক করে নৌযানগুলো রাখার মতো জায়গা না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই আমাদের জরিমানা করে ছেড়ে দিতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন অ্যাসোসিয়েশনের (বিআইডব্লিওএ) সহ-সভাপতি বদিউজ্জামান বাদল জানান, অবৈধ নৌয়ানের সংখ্যা অতিমাত্রায় বেড়ে যাওয়ায় লাইসেন্সকৃত নৌযানগুলো সমস্যায় পোহাতে হচ্ছে।
