২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে নিহত বাংলাদেশী তোফাজ্জলের লাশ দাফন

নিউইয়র্কে দুর্বৃত্তদের হামলায় নিহত মফিজুর রহমান তোফাজ্জলের (৫৩) লাশ সোমবার তার গ্রামের বাড়ি নোয়াখালির কোম্পানীগঞ্জে দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোয়াখালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সোমবার দুপুর ২ টায় বসুরহাট ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে জানাযা শেষে নিহতের লাশ বিকাল সাড়ে ৩ টায় চরকাঁকড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকাল ৪ টায় পারিবারিক করস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, সাংবাদিকদের জানায়, আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই। এ ব্যাপারে তারা বাংলাদেশ ও আমেরিকার সরকারের হস্তক্ষেপ কামনা করে।

উল্লেখ্য, গত ৬ মে সন্ধ্যা ৮ টার সময় নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী মফিজুর রহমান তোফাজ্জল বাসায় ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে বেদম প্রহার করে। রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে ব্রুকলিনের লুথারেন হাসপাতালে ভর্তি করা হলে গত ১৮ মে সকালে তার মৃত্যু হয়। ১৯৯২ সালে আমেরিকা যাওয়ার পর গ্রীনকার্ড না থাকায় আর দেশে ফিরতে পারেননি। সোমবার ভোরে বিমানযোগে তার লাশ ঢাকায় পৌঁছে।