২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে রাখার মামলায় ১৫ জন আ. লীগ নেতা-কর্মী জেল হাজতে

চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজ থেকে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি নামিয়ে ফেলার অভিযোগের মামলায় সোমবার দ্রুত বিচার আদালত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৫ জন নেতা কর্মীকে জেল হাজতে প্রেরণ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

মামলার সাক্ষীদের শুনানি শেষে আদালতে হাজির ১৫ জন নেতা কর্মীর জামিন বাতিল করে তাদের জেল হাজতে পাঠানো হয়। ২৫ মে এ মামলার রায় ঘোষণা করা হবে বলে জানা যায়।

২০০৩ সালের ৬ জুন চাঁপাইনবাবগঞ্জের সার্কিট হাউজে আওয়ামী লীগের সভানেত্রী ও বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সাথে স্থানীয় নেতা- কর্মীদের বৈঠকচলাকালে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে ফেলার অভিযোগে বিএনপির নেতৃবৃন্দ দ্রুত বিচার আদালতে এ মামলা দায়ের করে।