চট্টগ্রামে নৌ দুর্ঘটনায় নিহত একজন
চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় সোমবার সকালে কর্ণফুলি নদীতে নৌকা উল্টে একজন ব্যক্তির মৃত্যূ হয়েছে। নিহতর নাম আবুল হোসেন (৫০)।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে চারজনের যাত্রীবাহি ছোট্ট ইঞ্জিন নৌকাটি স্রোতের টানে উল্টে যায়। এ ঘটনায় আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রীদের তিনজন এলাকাবাসীর সহায়তায় নদীর পাড়ে সাঁতরিয়ে উঠতে সক্ষম হলেও হতভাগ্য আবুল হোসেন স্রোতের টানে ভেসে যান। পরে বাংলাবাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
