মিরপুরে কাজের মেয়েকে নির্যাতন করে হত্যা
নগরীর মিরপুর এলাকায় শনিবার রাতে নির্যাতন করে এক কাজের মেয়েকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ রোববার সকালে স্বামী ও স্ত্রী উভয়কে গ্রেপ্তার করেছে।
নিহত কাজের মেয়ে রূপালির বাড়ি গাইবান্ধায়। শনিবার রাতে তাকে বেধড়ক প্রহারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।
গ্রেপ্তারকৃত দম্পতিরা হলেন সেলিনা আখতার রুমি ও আতাউর রহমান।
এদিকে রোববার সকালে বজ্রপাতে পড়ে বুড়িগঙ্গা নদীতে ষাটোর্ধ এক মাঝির মৃত্যু হয়েছে।
