সুনামগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০জন আহত
সুনামগঞ্জের জগন্নাথপুরে রোববার সকালে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০জন অহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহপাড়া হাড়িকোনা গ্রামে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে একই গ্রামের মনোয়ার আলী ও সৈয়দ মনিরের মধ্যে প্রাথমিক পর্যায়ে কথাকাটাকাটি হয় এবং এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত ইসলাম মিয়া (৬০), নজির আলী (৫৫), সৈয়দা রাহেনা (২৫), কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং তুহিন মিয়া (২৬),আনসার আলী (২৮), নেসার আলী (৫০), কবির মিয়া (২৫) ও সালিক মিয়া (২৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে উভয়পক্ষ মামলা দায়ের করার প্রস্তুতি চালাচ্ছে।
