রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে: এমএ সাঈদ
সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার এমএ সাঈদ তার কার্যালয়ে শনিবার শেষ কর্মদিবসে বলেন, সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে।
এমএ সাঈদ তার এক লিখিত বক্তব্যে জানান, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই সংস্কারের প্রস্তাব আসা উচিত।
তিনি মনে করেন বর্তমান নির্বাচনী আইনে কিছু সুক্ষ ফাঁক রয়েছে যা আগের চেয়ে আরও প্রকট আকার ধারণ করেছে।
তিনি জানান, সুশাসনের অভাব ও দায়িত্বশীল গণমাধ্যম এই সংস্কারের প্রয়োজনীয়তাকে দেখিয়ে দিয়েছে। কালো টাকা এবং ঋণ খেলাপীর প্রবণতা সামাজিক শৃঙ্খলা ভেঙ্গে দেয়। রাজনৈতিক দলগুলো যদি প্রস্তাব রাখে তাহলে নির্বাচন কমিশন সেদিকে খেয়াল দেবে। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সত্যিকারের সংস্কার সম্ভব।
ভবিষ্যত সিইসি’র ব্যাপারে তিনি বলেন, সিইসি’র প্রধান দায়িত্ব হচ্ছে জনগনের ম্যান্ডেটকে সম্মান দেখানো এবং সে তার কাজের মাধ্যমেই তা অর্জন করতে হবে। তিনি নিশ্চিত যে তার উত্তরসূরীরাও একই বক্তব্য দেবে।
তিনি আরও বলেন, তিনি তার পাঁচ বছরের মেয়াদে সাধারন জনগণকে বিশ্বাস করেছেন ও তার বিরুদ্ধে জনগণের কোন অভিযোগ নেই এবং এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া।
বর্তমান ভোটিং পদ্ধতিতে নির্বাচনের পর জনগণ যদি রাজনৈতিক দলের নেতাদের বিশ্বস্ততা নিয়ে সন্দিহান হয়, তাহলে নির্বাচনের ফলাফল পরিবর্তনের কোনও পথ থাকে না।
তিনি তার মেয়াদকালে যে সব চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন সেগুলো হলো-নির্বাচনী খরচ, মূল্যবোধের অবক্ষয়, রাজনৈতিক নেতৃবৃন্দদের পারস্পরিক আস্থাহীনতা ও জনগনের রায় মেনে না নেওয়ার প্রবনতা, প্রর্চা মাধ্যমের পক্ষপাতমুলক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক দলের বাধ্যতামুলক রেজিস্ট্রেশন।
