সাংবাদিকের কাছে চাঁদা দাবি: পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
সাংবাদিকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ভোরের কাগজ এর মাধবপুর থানা প্রতিনিধি আইয়ুব খান শনিবার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্র্জ হুমায়ুন কবিরের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে এ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, কয়েকদিন আগে হুমায়ুন একটি মিথ্যা খুনের মামলায় ওই সাংবাদিককে গ্রেপ্তার
করে থানায় নিয়ে যায়। সেখানে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে এবং এ টাকা না
দেওয়া হলে আবারও অন্য কোন মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়।
