২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি বাধা উপেক্ষা করে চট্টগ্রামে সিসিআই’র মানববন্ধন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রতিবাদে পুলিশের বাধা উপেক্ষা করেই চট্টগ্রাম চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজ শনিবার মানব বন্ধন কর্মসূচি পালন করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 05:38 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইণ্ডাস্ট্রিজ (সিসিসিআই) ভবনের সামনে বিকেল তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সিসিসিআই কর্তৃপক্ষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পন্যবাহী ট্রাক ডাকাতি ও ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে ৪ দফা দাবি সম্বলিত একটি ফ্যাক্সবার্তা পাঠান।

সিসিসিআই কর্তৃক আয়োজিত মানব বন্ধনে পুলিশ দফায় দফায় বাধা দেয়। বাধা দেয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে পুলিশ জানায়, উপরের নির্দেশ আছে, এই কর্মসূচী পালন করা যাবে না। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা লাগাতার হরতাল ও ধর্মঘটের হুমকি দিলে পুলিশ পিছু হটে। এ সময় সিসিসিআই সফাপতি সাইফুজ্জামান চৌধুরী এবং সহ-সভাপতি এম এ লতিফ বক্তব্য রাখেন।