চট্টগ্রামে ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের উদ্বোধন
আভ্যন্তরীন নৌ পথে মালামাল পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শনিবার ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আগ্রাবাদে সেলের কার্যালয়ের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কো-অর্ডিনেশন সেলের আহবায়ক এমএ লতিফ, যুগ্ন আহবায়ক এজেড ফিরোজ কবির প্রমুখ।
উল্লখ্য, চট্টগ্রাম বহি:নোঙ্গর থেকে বন্দরের অভ্যন্তরে এবং দেশের বিভিন্ন স্থানে পন্য পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে গত ৪ এপ্রিল ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল গঠন করা হয়।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজ, কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এই সেল গঠন করে।
