২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ-এর প্রথম প্রতিনিধি সম্মেলন রোববার

দেশের প্রথম দ্বি-ভাষিক জাতীয় সংবাদ সংস্থা বিডিনিউজ-এর প্রথম প্রতিনিধি সম্মেলন ২২ মে ২০০৫ রোববার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে জেলা ও নির্বাচিত উপজেলা প্রতিনিধিগণ অংশ নেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 05:07 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সম্মেলনের উদ্বোধনী পর্বে বিডিনিউজ-এর প্রধান সম্পাদক আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার ব্যক্তিত্ব ড. কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন বিডিনিউজ-এর সম্পাদক রাশেদ চৌধুরী।

দিনব্যাপী এ আয়োজনে ‘এজেন্সি সাংবাদিকতা’ শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখবেন এপি’র ঢাকা ব্যুরো প্রধান ফরিদ হোসেন।

‘এজেন্সি প্রতিনিধিদের কাছে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার প্রত্যাশা’ শীর্ষক অধিবেশনে অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় পর্বে উপস্থিত থাকবেন দৈনিক সংবাদ-এর নির্বাহি সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, নিউ এ’জ-এর নির্বাহি সম্পাদক নুরুল কবীর, চ্যানেল আই-এর প্রধান বার্তা সম্পাদক শাহ আলমগীর এবং ডেইলি স্টারের বার্তা সম্পাদক ইনাম আহমেদ।

বিডিনিউজ-এর সাথে কাজের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করবেন বার্তা সম্পাদক এনামুল হক চৌধুরী এবং প্রধান প্রতিবেদক জাহিদ নেওয়াজ।