মেঘনা নদীতে গোসল করতে গিয়ে দু’শিশু নিখোঁজ
চাঁদপুরের মেঘনা নদীতে গোসল করতে গিয়ে শুক্রবার দু’শিশু নিখোঁজ হয়েছে। ধারনা করা হচ্ছে তারা পানিতে ডুবে মারা গেছে।
স্থানীয় সুত্র জানায়, শুক্রবার দুপুর ১২ টায় চাঁদপুর পুরান বাজার হরিসভায় মনির হোসনের পুত্র রাকিব(৮), এবং নূর ঢালির কন্যা শিউলি আক্তার(১০) নিখোঁজ হয়। সন্ধ্যা পর্যন্ত স্থানীয় ডুবুরিররা চেষ্টা করেও দু’শিশুর লাশ উদ্ধার করতে পারেনি।
