কুড়িগ্রামে নৌকা ডুবে একজনের মৃত্যু
জেলার রাজিবপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে বৃহস্পতিবার রাতে ঝড়ের কবলে পড়ে একটি পণ্যবাহি নৌকা ডুবে যায়।
এতে মোস্তফা ব্যাপারী (৪৫) নামে একজনের মৃত্যু হয়। আহত হয় নৌকার মাঝি শাহজামাল ও হামিদ। ডুবে যায় নৌকা বোঝাই দেড়শত মন আলু।
আহতরা জানান, তারা দু’জন কোন মতে জীবন রক্ষা করতে পারলেও মোস্তফা ঘটনাস্থলেই নিহত হয়। রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
