২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ২৪ ঘন্টায় ৫ দফা ঝড়

নীলফামারী জেলার ওপর দিয়ে ২৪ ঘন্টায় বয়ে যাওয়া পাঁচ দফা ঝড় ও বজ্রপাতে জেলার বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ও ফসল বিনষ্ট হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

এ সময় বজ্রপাতে জুয়েল (১০) নামে এক শিশুর মৃত্যু এবং আরও তিনজন আহত হয়েছে। আহতরা হচ্ছে : জুয়েলের ছোট ভাই সুমন (৬), তাদের প্রতিবেশী সিরাজুল (১২) এবং সুমিত্রা রায় (১২)।

এদের মধ্যে জুয়েলদের বাড়ি ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামে এবং সুমিত্রার বাড়ি সদর উপজেলার দেবীর ডাঙ্গা গ্রামে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে পাঁচ দফায় ঝড় বয়ে যায়। এতে জেলার বিস্তীর্ণ এলাকার প্রায় পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং কয়েক হাজার একর জমির ফসল বিনষ্ট হয়।