মোহাম্মদপুরে ক্লিনিক কর্মচারীদের হাতে যুবক খুন
রোগী ভর্তি করাকে কেন্দ্র করে ক্লিনিক কর্মচারিদের সাথে সংঘর্ষে মোহাম্মদপুরের বাবর রোডে মহানগর হাসপাতালে নূর মোহাম্মদ (২৫) নিহত হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা সাইফুর রহমান বাবুল এ অভিযোগ অস্বীকার করে বলেন, ওই তরুণ শারিরীক দুর্বলতার কারণে জানালার কাঁচের উপর পড়ে গিয়ে নিহত হয়।
স্থানীয় লোকজন জানায়, রাত সাড়ে ৮টার দিকে রোগী ভর্তি নিয়ে ক্লিনিক কর্মচারিদের সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে কর্মচারীরা তাকে ধাক্কা দিয়ে জানালার কাঁচের ওপর ফেলে দিলে এ দুর্ঘটনা ঘটে।
ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
