২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে মাটির নিচ থেকে শক্তিশালী গ্রেনেড উদ্ধার, বিস্ফোরিত হয়ে আহত ৫

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নতুন পল্লান পাড়ায় বৃহস্পতিবার মাটি খুঁড়ে দুটি শক্তিশালী গ্রেনেড উদ্ধার করা হয়েছে। উদ্ধারকালে একটি গ্রেনেড বিস্ফোরিত হয়ে ৫ জন আহত হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিডিআরের বিশেষজ্ঞ দল অপর তাজা গ্রেনেডটি উদ্ধার করেছে।

নতুন পল্লান পাড়া গ্রামের নূর মোহাম্মদ দেওয়ান ফকির তার রান্না ঘরের মাটি খোঁড়ার সময় দুটি গ্রেনেড দেখতে পান। খননকরীদের নাড়াছাড়ায় একটি গ্রেনেড বিস্ফোরিত হয়ে আশপাশের ৫ জন আহত হয়।

ঘটনাটি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি বিডিআরের ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ইব্রাহীমকে বিষয়টি অবহিত করেন। পরে কর্ণেল ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল অপর গ্রেনেডটি উদ্ধার করে।

স্থানীয় লোকজনের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই জায়গায় বৃটিশ সেনা ছাউনি ছিল। এই শক্তিশালী গ্রেনেডগুলো ওই সময় পুতে রাখা হয়েছিল বলে ধারণা করছেন তারা।

বিশেষজ্ঞদের মতে এ এলাকার মাটি খনন করলে এ ধরণের আরও অনেক গ্রেনেড বা বোমা পাওয়া যেতে পারে।