২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়িতে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ি জেলার পাংশা থানার বোয়ালিয়া গ্রামের একটি গাছ থেকে পুলিশ বুধবার রাতে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে। এ নিয়ে গত ১৫ দিনে রাজবাড়ী ও পাংশা থানায় পুলিশ অজ্ঞাতনামা দুইজন যুবতী এবং একজন যুবকের লাশ উদ্ধার করেছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

পুলিশ সূত্র জানায়, তার বয়স প্রায় ২৬। গায়ের রং শ্যামলা, পরনে জিন্সের প্যান্ট ও লাল-সাদা গেঞ্জি এবং পায়ে জুতো ছিল।

এলাকাবাসীর ধারণা, বাইরে থেকে কেউ তাকে ধরে এনে হত্যা করে পরে ঝুলিয়ে রাখতে পারে। হত্যাকান্ডের সঠিক কারণ নির্ণয়ের উদ্দেশ্যে পুলিশ ময়নাতদন্তের জন্যে মরদেহ রাজবাড়ি মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অজ্ঞাত যুবক যুবতীদের লাশ উদ্ধার হলেও এখনও পুলিশ এসব হত্যার মোটিভ উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে পারেনি।