পরীক্ষা চলাকালে হরতাল প্রত্যাহারে শিক্ষামন্ত্রীর আহ্বান
শিক্ষামন্ত্রী ড. এম. ওসমান ফারুক এমপি দেশব্যাপী চলমান এইচএসসি, দাখিল, আলিম, ফাজিল, কামিল এবং ব্যবসায় ব্যবস্থাপনা পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠান নিশ্চিত করতে ২১ মে আহুত হরতাল কর্মসূচি প্রত্যাহারে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, সরকার শিক্ষা ক্ষেত্রে ঈর্ষণীয় অগ্রগতি অর্জন করেছে এবং পরীক্ষা কেন্দ্রগুলোকে নকলমুক্ত করতে সক্ষম হয়েছে।
তিনি শিক্ষার্থীদের স্বার্থবিরোধী রাজনীতি প্রত্যাহারে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
