২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড হামলায় নিহত ১, দুজন মারাত্মক দগ্ধ

সিলেটের বালাগঞ্জ উপজেলায় বুধবার দিবাগত রাতে এসিড হামলায় একজন নিহত ও ২জন মারত্মক দগ্ধ হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

রাত দুটোয় একই পরিবারের তিনজনের ওপর এসিড নিক্ষেপ করে দুষ্কিৃতিকারীরা। নিহতের নাম গৌছ মিয়া (৬০)। হামলার পর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

আহত অপর দুইজন গৌছ মিয়ার স্ত্রী গুলানাহার (৪৫) এবং পুত্র সোহেল মিয়ার (২৭) অবস্থা বর্তমানে আশংকাজনক অবস্থায় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কারা এসিড নিক্ষেপ করেছে এবং কেন করেছে এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।