২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী সরকারি কলেজে বর্ধিত ভর্তি ফি নিয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

ফেনী সরকারি কলেজে ভর্তি ফি অস্বাভাবিক বাড়ানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সাধারণ ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাস ও শহরে বিক্ষোভ প্রদর্শন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 06:27 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর কলেজে ভর্তি ফি অস্বাভাবিক বাড়িয়ে দেওয়া হয়েছে। ২০০৩ সালে ভর্তি বাবদ সাকুল্যে ১৪৮০ এবং ২০০৪ সালে ১৬০০ টাকা নেওয়া হলেও এ বছর তা অযৌক্তিকভাবে বাড়িয়ে ২২৮০ টাকা করা হয়েছে।

এ ভাবে চলতি বছর ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি ফি বাবদ ছাত্রছাত্রীদের কাছ থেকে ৭৭ হাজার টাকা আদায় করা হয়।

সূত্র আরও জানায়, কলেজে ছাত্র সংসদ না থাকলেও এ খাতে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া অস্তিত্বহীন বিভিন্ন খাতের নামেও তারা বর্ধিত হারে ফি দিতে বাধ্য হচ্ছে।

এর প্রতিবাদে ছাত্রছাত্রীরা ভর্তি হওয়া থেকে বিরত রয়েছে। তারা কলেজ ক্যাম্পাস এবং শহরের ট্রাংক রোড জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

এ বিষয়ে কথা বলতে কলেজ অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।