২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইদের হাতে ভাই খুন হওয়ার অভিযোগ

নগরীর সদর রোডে জমি সংক্রান্ত বিরোধে নিজ ভাইদের হাতে বৃহস্পতিবার এক ব্যক্তির খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম হারুন অর রশীদ (৪২)।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 06:26 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

পুলিশের ধারণা হারুনের দুই ভাই শাহজাহান এবং শামীম এই নৃশংস হত্যার সাথে জড়িত।

এলাকাবাসী এবং পুলিশ সূত্র জানায়, দুই মাস আগে একই বিরোধের জের ধরে অভিযুক্তরা নিহত হারুনের স্ত্রী বুলবুলির এক হাত কেটে ফেলে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে দুস্কৃতকারীরা হারুনকে হত্যা করে অমৃত লাল দে কলেজের সামনে ফেলে রাখে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।