২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক কর্মকর্তাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

যশোর ডিবি পুলিশ বুধবার রাতে প্রচুর বৈদেশিক মুদ্রাসহ হুন্ডি ব্যবসার অভিযোগে এক সরকারি ব্যাংক কর্মকর্তা এবং অপর এক ব্যবসায়ীকে আটক করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 05:06 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

আটককৃতরা হলো রতন দাস এবং আশিস। রতন দাস সোনালী ব্যাংক শার্শা শাখায় কর্মরত।

সূত্র জানায়, যশোরের ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর এলাকার রতন দাস ও একই এলাকার আশিসকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ আটক করে। ডিবি পুলিশ তাদের পকেট থেকে অবৈধভাবে রাখা বিপুল পরিমান আমেরিকান ডলার, মালয়েশিয়ান রিংগিট এবং সৌদি রিয়াল উদ্ধার করে।

সূত্র জানায়, ধৃত রতন দাস সোনালী ব্যাংক শার্শা শাখায় কর্মরত থাকলেও ঝিকরগাছা বাজারে অবস্থিত একটি মার্কেটে দোকান দিয়ে চাল-ডালের আড়তের ব্যবসা করে। সে দীর্ঘদিন হুন্ডির মাধ্যমে দেশের বাইরে টাকা পাঠানোর সাথে যুক্ত রয়েছে বলে পুলিশ জানায়।

এ ঘটনায় একটি মামলা হয়েছে।