২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়ায় চোরাচালানি ও মাদক পাচার রোধে সমন্বয় সভা

জেলা পুলিশ সুপার কার্যালয়ে গত বুধবার আখাউড়া রেলপথে চোরাই পণ্য ও মাদক পাচারসহ রেলওয়ের যন্ত্রপাতি চুরিরোধে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সভায় রেলওয়ে পুলিশ সুপার, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার, বিডিআর, র‌্যাব ও মাদক নিয়ন্ত্রণসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার বিডিনিউজকে জানান, আখাউড়া রেলপথে চোরাচালানকারীরা দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। সংঘবদ্ধ চক্রটি চোরাই পণ্য, মাদক পাচার ও রেলওয়ের সম্পত্তি দখলসহ বিভিন্ন ধরনের অপরাধ করে যাচ্ছে। পুলিশ এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

কুমিল্লা পুলিশ সুপার আওরঙ্গজেব মাহবুবের সভাপতিত্বে সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।