২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুর লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাটের লটারি ২১ মে

মোহাম্মদপুর লালমাটিয়া হাউজিং এস্টেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দের লটারি আগামী ২১ মে ওসমানি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

এক তথ্য বিবরণীতে জানা যায়, হায়ার পারচেজ ভিত্তিতে ১ হাজার ৪৭১ জন আবেদনকারীর মধ্যে ১৭০ টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস এবং সচিব ইকবালউদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে লটারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।